কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

 ১৮ জুলাই, ১৮৬১ - ৩ অক্টোবর, ১৯২৩

ব্রিটিশ ভারতের প্রথম দুই জন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। উনিশ শতকের শেষভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি অর্জন করেন এবং আনন্দীবাঈ জোশীর সাথে তিনিও হয়ে ওঠেন ভারতের প্রথমদিককার একজন নারী চিকিৎসক।

১৮৯১ খ্রীষ্টাব্দে রক্ষনশীল বাংলা পত্রিকা বঙ্গবাসী তাঁকে পরোক্ষ ভাবে বেশ্যা বলেছিল । কাদম্বিনী এর বিরুদ্ধে মামলা করে জেতেন । বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশ চন্দ্র পাল কে ১০০ টাকা ফাইন এবং ছয় মাসের জেল দেওয়া হয় ।


0 Comments