বিরসা মুন্ডা
(১৫ নভেম্বর ১৮৭৫ - ৯ জুন, ১৯০০)
ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার-অবিচারের ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। বিদ্রোহের পরে বিরসাসহ তার শতাধিক সঙ্গী গ্রেপ্তার হন। বিচারে তার ফাঁসির হুকুম হয়। ফাঁসির আগের দিন রাঁচি জেলের অভ্যন্তরে খাদ্যে বিষ প্রয়োগের ফলে বিরসার মৃত্যু ঘটে। ধৃত অন্যান্য দুজনের ফাঁসি, ১২ জনের দ্বীপান্তর এবং ৭৩ জনের দীর্ঘ কারাবাস হয়।

0 Comments