হৃষিকেশ মুখার্জী

 

হৃষিকেশ মুখার্জী (৩০ সেপ্টেম্বর ১৯২২ - ২৭ আগস্ট ২০০৬) হিন্দি চলচ্চিত্রের একজন প্রখ্যাত ভারতীয় বাঙালী পরিচালক। কর্মজীবনে তিনি সত্যকাম, চুপকে চুপকে, অনুপমা, আনন্দ, অভিমান, গুড্ডি, গোলমাল, আশীর্বাদ, বাবুর্চি, নেমক হারাম প্রভৃতি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সনদায়ন কর্তৃপক্ষ এবং জাতীয় চলচ্চিত্র উন্নয়ন প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারত সরকার তাকে চলচ্চিত্র বিশেষ অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০১ সালে পদ্মবিভূষণ প্রদাণ করেন ও এনটিআর জাতীয় পুরস্কার লাভ করেন।

0 Comments