প্রবোধচন্দ্র সেন

 

প্রবোধচন্দ্র সেন
(২৭ এপ্রিল, ১৮৯৭ - ২০ সেপ্টেম্বর, ১৯৮৬)
প্রখ্যাত বাঙালি ছান্দসিক, রবীন্দ্র-বিশেষজ্ঞ ও ঐতিহাসিক । ঊনিশ শতকের যুক্তিবাদ, মানবতাবাদ এবং সাংস্কৃতিক চেতনার ধারক ছিলেন তিনি।
তার বাংলা ছন্দ সম্পর্কিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল -
'ছন্দোগুরু রবীন্দ্রনাথ'(১৯৪৫)
'ছন্দপরিক্রমা'(১৯৬৫)
'ছন্দজিজ্ঞাসা'(১৯৭৪)
'বাংলাছন্দ চিন্তার ক্রমবিকাশ'(১৯৭৮)
'ছন্দ সোপান'(১৯৮০)
'বাংলা ছন্দে রূপকার রবীন্দ্রনাথ'(১৯৮১)
'নতুন ছন্দ পরিক্রমা'(১৯৮১) প্রভৃতি।
ভারত-ইতিহাসচর্চার ক্ষেত্রে তার সুগভীর ইতিহাসবোধের পরিচয় বহন করে নিম্নোক্ত বই তিনটি -
'বাংলায় হিন্দু রাজত্বের শেষ যুগ' (১৯৩০)
'রামায়ণ ও ভারত-সংস্কৃতি' (১৯৬২)
'ভারতাত্মা কবি কালিদাস'


0 Comments